কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ২০ মে, ২০২৩ এ ০২:০৭ AM

এক নজরে

কন্টেন্ট: পাতা

জেলা তথ্য

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা লালমনিরহাট। জেলা সদরে অবস্থিত রেলওয়ে বিভাগীয় সদর দপ্তর। তিসতা-ধরলা বিধৌত এ জেলা বৃহত্তর রংপুর জেলার অর্ন্তগত ছিলো। ধান, পাট, তামাক, সরিষাসহ বিভিন্ন রবিশস্যের প্রাচুর্য এ জেলায়। সড়ক-রেল-বিদ্যুৎ ব্যবস্থার প্রভূত উন্নতির সাথে সাথে এ অঞ্চলে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ব্যাবস্থায় প্রভূত উন্নয়ন সাধিত হয়। স্বাস্থ্য বিভাগীয় কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অত্র জেলাবাসীর স্বাস্থ্য সেবা প্রাপ্তিকে নিশ্চিত করেছে। বর্তমান সরকারের জনগনের স্বাস্থ্যসেবাকে দোড়গোড়ায় পৌছে দেবার অঙ্গীকার ও ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার ভীত নির্মাণ জেলাবাসীকে আশান্বিত ও উৎফুল্ল করে তুলেছে্।

এই জেলার কিছু মৌলিক তথ্যাবলী নিম্নে বর্নিত হইলঃ

  1. আয়তন : ১২৪২ বর্গ কিলোমিটার
  2. মোট জনসংখ্যা : ১৪,২৮,৪০৬ জন
  3. মোট উপজেলার সংখ্যা : ০৫ টি
  4. মোট ইউনিয়নের সংখ্যা : ৪৫ টি
  5. মোট পৌরসভার সংখ্যা : ০২ টি
  6. মোট হাসপাতালের সংখ্যা ক) ১০০ শয্যার - ১টি (যাহা ২৫০ শয্যায় উন্নীতকরনের
  7. কার্যক্রম চলমান)।

খ) ৫০ শয্যা হাসপাতাল -৪টি।

গ) ২০ শয্যার- ১টি (দহগ্রাম-আঙ্গরপোতা)

ঘ) ২০ শয্যার-১টি, জমি অধিগ্রহন হয়েছে।

  1. নার্সিং কলেজ : নার্সিং কলেজ ১টি। শিক্ষা কার্যক্রম চলমান।
  2. উপ-স্বাস্থ্য কেন্দ্র : অবকাঠামো বিশিষ্ট ১২ টি, অবকাঠামোবিহীন ৩১ টি।
  3. কমিউনিটি ক্লিনিক : প্রস্তাবিত ২০৪ টি, সম্পূর্ন নির্মিত ১৮০ টি , চালু-১৮০টি
  4. হাসপাতালে মোট শয্যা সংখ্যা : ৩২০
  5. শয্যা গ্রহনের হার (২০২২ইং) : ৯৬.৫৩%

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন